Keshtopur: কেষ্টপুরে অভিজাত আবাসনে ব্যবসায়ীর রহস্যমৃত্যু
কেষ্টপুরে (Keshtopur) অভিজাত আবাসনে ব্যবসায়ীর রহস্যমৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। মৃত ব্যবসায়ীর নাম রাহুল থিরানি, শিলংয়ের বাসিন্দা। ‘২ সপ্তাহ আগেই শিলং থেকে কলকাতায় আসেন রাহুল’। ‘শেয়ার বাজারে লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন ওই ব্যবসায়ী’। শেয়ার বাজারে ক্ষতির সম্মুখীন হওয়ায় আত্মহত্যা, খবর সূত্রের।
সরকারি ঋণ পাইয়ে দেওয়ার নাম করে ‘প্রতারণা’। অন্যের নথি দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর থেকে ঋণ নিয়ে টাকা লোপাটের অভিযোগ। কয়েক লক্ষ টাকা লোপাটের অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্যার বিরুদ্ধে। দুর্গাপুরের বিধাননগরে অভিযুক্তের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর, মারধর। ভাঙচুর করা হয় অভিযুক্তর স্বামীর বাইক ভাঙচুর। অভিযুক্তর স্বামী ও মা-কে উদ্ধার করে পুলিশ। পলাতক অভিযুক্ত অপর্ণা দাঁ।






















