Nojore 9ta: ব্রিটেনে এবার ঋষি-রাজ, নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনক
এবার ভারতীয় বংশোদ্ভূতের হাতে ব্রিটেনের রাশ। লিজ ট্রাসের পদত্যাগের পর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনক। ২৮ অক্টোবর শপথ। ২৯ তারিখ নতুন ক্যাবিনেট গঠন।
ব্রিটেনে বৃত্ত-পূরণ। এবার ব্রিটেনের দায়িত্বে ভারতীয় বংশোদ্ভূত। প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনকেই আস্থা কনজারভেটিভ পার্টির।
ব্রিটেনে এবার ঋষি-রাজ। জন্ম সাউদাম্পটনে হলেও ঋষি সুনকের দাদু ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই ঋষি।
আলোর উৎসবেই দুর্যোগের ভ্রুকুটি। শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। মধ্যরাত দুই ২৪ পরগনায় ঘণ্টায় ১০০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা।
ধেয়ে আসছে ‘সিত্রাং’
ক্ষয়ক্ষতির আশঙ্কায় প্রহর গুনছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর। দিঘা, বকখালিতে ফাঁকা সমুদ্র সৈকত। মৎস্যজীবীদের ফিরতে নির্দেশ।
























