OC Controversial Comment: কাটমানি নিয়ে এবার বিস্ফোরক মুর্শিদাবাদের বড়ঞা থানার ওসি । Bangla News
কাটমানি নিয়ে এবার বিস্ফোরক মুর্শিদাবাদের বড়ঞা থানার ওসি । ‘কাটমানি-লাভ রেখে ২৫ শতাংশ টাকায় কী কাজ হবে?’। ‘৪০% লেস করে, একটা এখানে সাহোড়ায়, রাস্তা তৈরি করবে’। ‘নিজে খাবে ২০ টাকা, হল কত? ৬০। ব্লক অফিসে কত দেবে? ৪%, হল ৬৪’। ‘আগের ওসিদের কত দিত? ৫%, হল ৬৯’ --। ‘খ্যাঁকশিয়ালের বাচ্চাদের দেবে আরও ৫%... ৬৯। আমি ৭৫ ধরলাম’। ‘২৫ টাকায় অঞ্চলে কী কাজ হবে? আপনি বুঝে নিন’। কালীপুজোর অনুষ্ঠানে ওসির কাটমানি নিয়ে ভাইরাল-মন্তব্যে তোলপাড়। ‘তুমি খাও না, তুমি ১%-২% খাও, যেটা করছ, সেটা প্রকৃত করো’। সরকার চাইছে প্রকৃত উন্নয়ন, কাটমানির বিরুদ্ধে বিস্ফোরক বড়ঞার ওসি। কাটমানির বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরই পাশে থাকব, দাবি তৃণমূল বিধায়কের। সব জানলে, কেন পদক্ষেপ করছেন না? ওসিকে পাল্টা প্রশ্ন বিরোধীদের
























