এক্সপ্লোর
Entally Murder: এন্টালিতে তরুণীকে খুনের কিনারা, বিহার থেকে ২ জনকে গ্রেফতার করল পুলিশ
এন্টালিতে তরুণীকে গলা কেটে নৃশংস খুনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে বিহার থেকে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। এফআইআরে নাম ছিল ধৃত প্রেম রায় ও মুন্না রায়ের। গতকাল রাতে বিহারের দ্বারভাঙা জেলার তারিয়ানি এলাকা থেকে দুই অভিযুক্তকে পাকড়াও করা হয়। ধৃতদের কলকাতায় আনা হচ্ছে। খুনের মোটিভ নিয়ে এখনও ধন্দে পুলিশ। বিহারের মধুবনি থেকে চিকিৎসা করাতে কলকাতায় আসেন ১৮ বছরের অঞ্জলি কুমারী। সোমবার এন্টালি থানার শিয়ালদা স্টেশন সংলগ্ন রেলের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে তাঁর গলা কাটা দেহ উদ্ধার হয়।
জেলার
প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















