Suvendu Adhikari: অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচনের দাবিতে জনস্বার্থ মামলা শুভেন্দু অধিকারীর। Bangla News
অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচনের দাবিতে জনস্বার্থ মামলা। জনস্বার্থ মামলা দায়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। অবসরপ্রাপ্ত বিচারপতির পর্যবেক্ষণে পঞ্চায়েত নির্বাচনের আবেদন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন। বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র পেশ নিশ্চিত করুক কমিশন, আবেদন মামলায়
২৯ শে জুলাই গণনার বিজ্ঞপ্তি। তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ভুক্তদের গননার জন্য বিজ্ঞপ্তি। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি খারিজের আবেদন। ২০১৩ সালে রাজ্যের আপত্তি সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন'। দাবি শুভেন্দু অধিকারীর। '২০১৮ সালে রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস', দাবি শুভেন্দুর। '২০২২ সালে কলকাতা পুরসভা ও কাঁথির নির্বাচনেও অশান্তি', দাবি শুভেন্দুর। কী হয়েছিল ত্রিপুরায়? পাল্টা প্রশ্ন কুণাল ঘোষের





















