RG Kar Live: আর জি কর হাসপাতালে পৌঁছলেন শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা
ABP Ananda live: আর জি কর হাসপাতালে পৌঁছলেন শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা। অধ্যক্ষর সঙ্গে কথা রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তার। সিবিআইকে সব ধরনের সহায়তা করার আশ্বাস। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পরিষেবা স্বাভাবিক করার আবেদন শিক্ষা স্বাস্থ্য অধিকর্তার।
আরও খবর, মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। চলছে কর্মবিরতি। পাশাপাশি, আজ রাজ্যজুড়ে ৮ ঘণ্টা আউটডোরে কর্মবিরতির ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। RG কর হাসপাতালে সকাল ৯টায় কাউন্টার খোলা হলেও টিকিট দেওয়া শুরু হয়নি। চিকিৎসককে দেখানো যাবে, নাকি ফিরে যেতে হবে, তা নিয়ে দোলাচলে রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা।






















