RG Kar News Update: আর জি কর কাণ্ডের প্রতিবাদে নন্দীগ্রামে থানা ঘেরাও বিজেপির
ABP Ananda Live: আর জি কর কাণ্ডের প্রতিবাদে নন্দীগ্রামে থানা ঘেরাও বিজেপির। থানার গেট পেরিয়ে পুলিশকে ধাক্কা দিয়ে ভিতরে বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি থানা চত্বরে বসে বিক্ষোভ বিজেপির।
আরও খবর, আর জি কর মেডিক্যালের প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা এখনও তাঁদের অবস্থানে অনড়। সহকর্মী তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে কর্মবিরতি চালাচ্ছেন তাঁরা। গতকালই আর জি কর মেডিক্যালে কাজে যোগ দিয়েছেন নতুন অধ্যক্ষ মানসকুমার বন্দ্যোপাধ্যায় । কাজে যোগ দিয়েছেন নতুন উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়। পরিস্থিতি পর্যালোচনা ও সমাধান সূত্র খুঁজতে আজ হাসপাতালে কলেজ কাউন্সিলের বৈঠক । সমস্ত বিভাগীয় প্রধানদের বৈঠকে ডেকেছেন অধ্যক্ষ। বৈঠকে উপস্থিত থাকতে পারেন ডাক্তারি পড়ুয়াদের প্রতিনিধিরাও ।





















