এক্সপ্লোর
Shatrughna Sinha: 'রাহুল গাঁধী পিএম মেটেরিয়াল', তৃণমূলের অস্বস্তি বাড়ালেন সাংসদ শত্রুঘ্ন সিন্হা
বিধানসভা নির্বাচনের প্রচারে মেঘালয়ে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে সাহায্য করার অভিযোগে সুর চড়িয়েছেন রাহুল গান্ধী। আবার কংগ্রেসকে নিশানা করতে ছাড়েননি মমতা-অভিষেকও। এই প্রেক্ষাপটে ফের তৃণমূলের অস্বস্তি বাড়ালেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিন্হা। রাহুল গান্ধী পিএম মেটেরিয়াল। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তাঁকে উপেক্ষা করা যাবে না, সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য আসানসোলের তৃণমূল সাংসদের। পাশাপাশি রাহুল গান্ধীর 'ভারত জোড়ো' যাত্রারও ভূয়শী প্রশংসা করেন তিনি। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ২০২৪-এর লোকসভা নির্বাচনে 'গেমচেঞ্জার' বলে মন্তব্য করেন শত্রুঘ্ন সিন্হা।
জেলার
গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
আরও দেখুন
























