South 24 Pargana: মিড ডে মিল নিয়ে সমস্যা, পঞ্চায়েত সদস্যকে সপাটে চড়!।Bangla News
স্কুলের মিড ডে মিল সংক্রান্ত সমস্যার জেরে স্কুল কমিটির সভাপতির সঙ্গে এলাকাবাসীর বচসা। প্রকাশ্যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও স্কুল কমিটির সভাপতির গালে সপাটে চড় মারেন এক ব্যক্তি। ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা থানা এলাকার হরিপুর উত্তর নেতাজি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় সূত্রে খবর, ওই স্কুলে দীর্ঘদিন ধরে মিড ডে মিল নিয়ে অভিযোগ ছিল অভিভাবকদের। গতকাল তা নিয়ে ঝামেলা শুরু হয়। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও হরিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য লক্ষপতি মণ্ডলের সঙ্গে বচসা শুরু হয় এলাকাবাসীর। এই সময় লক্ষপতি মণ্ডলকে সপাটে চড় মারেন এক ব্যক্তি।





















