Sukanta Majumdar: প্রার্থী পদ ঘোষণার পর প্রথমবার নিজের এলাকায় এলেন সুকান্ত | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ফের বালুরঘাট আসন থেকেই লোকসভা ভোটে লড়ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রার্থী পদ ঘোষণার পর প্রথমবার নিজের এলাকায় এলেন সুকান্ত। আজ সকালে বালুরঘাট স্টেশন থেকে কর্মী, সমর্থকদের নিয়ে বাইক র্যালি করে জেলা পার্টি অফিসে আসেন তিনি। উন্নয়নকে হাতিয়ার করেই দ্বিতীয়বারের জন্য তিনি ভোটে লড়বেন জানিয়েছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী।তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছেন ক্রেতা সুরক্ষামন্ত্রী ও হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র। ২০১৯-এ তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০২০-তে ফের তৃণমূলে ফেরেন। মন্ত্রী বিপ্লব মিত্রকে তৃণমূল লোকসভা আসনে দাঁড় করানোয় জেলারই ক্ষতি বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার।
























