Sukanta Majumdar: 'যে রাজ্য সরকারের ভাড়ার শূন্য়, সে আলোচনায় বসে কী করবে', মন্তব্য সুকান্তর
DA-জট কাটাতে কর্মচারীদের সঙ্গে রাজ্যকে আলোচনায় বসার নির্দেশ হাইকোর্টের। কর্মচারী সংগঠনের তরফে ৩ জনের নাম দিতে হবে, এই তিনজনের সঙ্গে সরকার আলোচনায় বসবে। নির্দেশ দেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মুখ্যসচিব, অর্থসচিব-সহ দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরা কর্মচারী সংগঠনের সঙ্গে কথা বলুন। কর্মচারীরা বারবার কর্মবিরতিতে যাচ্ছেন, সরকারের পদক্ষেপের প্রয়োজন। পরামর্শ দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। এই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন, কর্মচারী সংগঠনগুলি কি অপেক্ষা করতে পারছে না? প্রশ্ন করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। মুখ্যমন্ত্রী আমাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন, তার বিরুদ্ধেই আমাদের পেনডাউন, জানান হাইকোর্টের কর্মচারী সংগঠনের আইনজীবী। এই সমস্যার জন্য তো বেশ কিছু আইনগত পদক্ষেপ গ্রহণের উপায় রয়েছে। মন্তব্য করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। আজ কর্মবিরতির কারণে ৪৩৬ কোটি টাকার ক্ষতি হবে বলে অভিযোগ করা হয়েছে। এটা খতিয়ে দেখতে হবে বলেও মন্তব্য করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।






















