Suvendu Adhikari: বিবেকানন্দের জন্মদিনেও থামল না তরজা, মুখোমুখি শশী-শুভেন্দু
ABP Ananda Live: স্বামী বিবেকানন্দর জন্মদিনে মুখোমুখি তৃণমূল ও বিজেপি। একই সময়ে সিমলা স্ট্রিটে শুভেন্দু অধিকারী, শশী পাঁজা। ২ দলেরই একই সময়ে কর্মসূচি। বিজেপি যুব মোর্চার ম্যারাথনে সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসের বর্ণাঢ্য শোভাযাত্রা, হাজির সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা।
আর জি কর মেডিক্যাল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক
এদিকে, আর জি কর মেডিক্যাল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। গত মঙ্গলবার 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল' কোম্পানির তৈরি ১৪টি ওষুধ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। তারপর গতকাল, এই কোম্পানির ১০টি ওষুধ বন্ধের নির্দেশিকা দিল আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ। তাহলে কী এতদিন এই ওষুধগুলো ব্যবহার করা হচ্ছিল? স্বাস্থ্য দফতরের নির্দেশের পরই তা কেন বন্ধ হল না? প্রশ্ন চিকিৎসকদের একাংশের। নদিয়ার রানাঘাটে তৃণমূলের মহিলা কর্মীদের পিকনিকে BDO-র উপস্থিতি ঘিরে বিতর্ক। উত্তরীয় পরে, সম্বর্ধনা নিতেও দেখা যায় BDO-কে। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। বিজেপির কটাক্ষ, শাসকদলের সঙ্গে প্রশাসনের যোগসাজশে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। গুরুত্ব নারাজ তৃণমূল। BDO-র সাফাই, পঞ্চায়েত সমিতির সভাপতির অনুরোধে বনভোজনে যান, এর সঙ্গে রাজনীতির যোগ নেই।





















