Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীকে সেন্সরের দাবি তৃণমূল কংগ্রেসের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'কমিশনের তৈরি করা নির্বাচনী আচরণবিধি ভাঙছেন রাজ্যের বিরোধী দলনেতা' । 'সাম্প্রদায়িক মেরুকরণ, প্রতিহিংসার পরিস্থিতি তৈরি করতে চাইছেন শুভেন্দু অধিকারী' । 'শুভেন্দু অধিকারীর ভাষণের পেন ড্রাইভ জমা দেওয়া হয়েছে কমিশনের কাছে' । শুভেন্দু অধিকারীকে সেন্সরের দাবি তৃণমূল কংগ্রেসের । মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, তিনি এ নিয়ে দিল্লির সঙ্গে কথা বলবেন, দাবি কুণাল ঘোষের
আরও খবর...
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য আশঙ্কা উপকূলের তিন জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি। নভেম্বরের মাঝামাঝি কমবে তাপমাত্রা। শীতের আমেজ অনুভূত হবে রাজ্যজুড়ে। বইতে শুরু করবে উত্তুরে হাওয়া। আগামী ৭ দিন আবহাওয়া শুকনো থাকবে। রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীতে উপকূলবর্তী ৩ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এবং উত্তর ২৪ পরগনা এই তিন জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু- এক জায়গায় হতে পারে।এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।
বৈঠকখানা রোডে একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার। শিয়ালদায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযান । সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ। কারা, কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য অস্ত্র মজুত?





















