এক্সপ্লোর

TMC: 'আমি সুযোগ পেলে আবার তৃণমূলকর্মীদের চাকরি দেব', ফেসবুক লাইভে মন্তব্য মদনের

নিয়োগ দুর্নীতিকাণ্ডকে ঘিরে উত্তাল গোটা বাংলা। শাসকদলের নেতা থেকে প্রাক্তন মন্ত্রী, জড়িয়েে একাধিক প্রভাবশালীর নাম। সেই আবহেই বিতর্কিত মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)। তাঁর দাবি, সিপিএম (CPM) কয়েক কোটি বেকার রেখে চলে গিয়েছে। তৃণমূলের লোকজন সিপিএম-এর আমলে চাকরি পাননি। তাই আগামী দিনেও পারলে ফের তৃমমূলর্মীদের চাকরি দেবেন তিনি। ফেসবুক লাইভে এই বিতর্কিত মন্তব্য করেন মদন। তিনি বলেন, "আমাদের বহু ছেলে সিপিএম-এর ৩৪ বছরে চাকরি পায়নি। কয়েক কোটি বেকার রেখে সিপিএম চলে গিয়েছিল। বেকার কি চিরকাল বেকার থাকবে? নিয়ম-নীতি মেনে, নির্দিষ্ট প্রক্রিয়ায়, যোগ্যতমদের বঞ্চিত না করে যদি তৃণমূল কর্মীদের চাকরি দেওয়া হয়, সেটা অন্যায় নয়। আবার চাকরি দেব।" শুধু তাই নয়, "২০০২ থেকে ৩৪ বছর ধরে সিপিএম চাকরি দিয়ে এসেছে। দিল্লিতে বিজেপি একতরফা করে যাচ্ছে। আর তৃণমূলের (TMC) কর্মীরা চাকরি পাবেন না! আমি সুযোগ পেলে আবার তৃণমূলকর্মীদের চাকরি দেব।" মদনের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া চাইলে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "মদনবাবুর কথায় উত্তর দেওয়ার কোনও প্রয়োজন নেই। হলফনামা দিয়ে তৃণমূল বলেই দিক না! শিক্ষামন্ত্রী তো আরও খারাপ কথা বলেছেন! বলেছেন, আইনি কোটায় যাঁকে খুশি চাকরি দিতে পারেন। অর্থাৎ তৃণমূলের হয়ে যাঁরা মিটিং-মিছিল করে, তাঁদের চাকরি দেবেন। চাকরি তো মিলছে টাকা দিয়ে। এখানে নিয়োগের কী আছে! টাকা দিয়ে চাকরি পাওয়া কি নিয়োগ! লাজ-লজ্জা থাকলে মাথা নিচু করে, কাপড়ে মুখ ঢেকে রাখা উচিত ছিল। আসলে দলে ক্ষমতা প্রমাণ করছে।" বিজেপি (BJP) নেতা রাহুল সিনহা বলেন, সুজন চক্রবর্তী কী ভাবে নিজের দলকে প্রাসঙ্গিক করবেন, সেটা তাঁর ব্যাপার। ৩৪ বছর সিপিএম-কে দেখেছেন মানুষ। তাদের তোষণ-শোষণ দেখেছেন। তাদের থেকে রক্ষা পেতেই তৃণমূলকে আনা হয়। মদন যা বলছেন ঠিকই। নিয়ম-নীতি কী? তৃণমূলের নিয়ম-নীতি, সংস্কৃতি যে, নিজের দলের কর্মীদের থেকে ৮-১০ লক্ষ নিয়ে চাকরি দাও। মেধাকে প্রতারিত করো। সেই কাজই হয়েছে।"

ভিডিও জেলার

Bhawanipur News : স্কুলের মধ্যেই পড়ুয়াকে সাপের কামড়! SSKM-এ ভর্তি প্রথম শেণির ছাত্র
স্কুলের মধ্যেই পড়ুয়াকে সাপের কামড়! SSKM-এ ভর্তি প্রথম শেণির ছাত্র
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Bhawanipur News : স্কুলের মধ্যেই পড়ুয়াকে সাপের কামড়! SSKM-এ ভর্তি প্রথম শেণির ছাত্র
Kolkata News | গাছ ভেঙে পড়ে মৃত্যু রোগীর আত্মীয়ের। আহত আরও ৩ জন, SSKM-এই ভর্তি আহতরা
Kalighat Temple News | কালীঘাট মন্দিরে NSG, ৩ দিন ধরে খতিয়ে দেখা হবে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা
JU Chaos Live: হাতে CC ফুটেজ। যাদবপুর ক্যাম্পাসে গুন্ডামির ৫ দিন পরেও গ্রেফতারি শূন্যই!
BJP News Baruipur | বারুইপুরে নৃশংসভাবে খুন হলেন বিজেপি কর্মী। অভিযোগের তির কার দিকে?

সেরা শিরোনাম

Weekly Horoscope : চাকরিতে হঠাৎ গুরুদায়িত্ব, সঙ্গে মোটা টাকা, সপ্তাহ শুরুতেই বড় সুখবর কোন কোন রাশির
চাকরিতে হঠাৎ গুরুদায়িত্ব, সঙ্গে মোটা টাকা, সপ্তাহ শুরুতেই বড় সুখবর কোন কোন রাশির
পুজোর আগে লাগাতার ঝড়ঝাপটার আশঙ্কা? কী এই আশ্বিনের ঝড়? কালবৈশাখীর সঙ্গে কী ফারাক?
পুজোর আগে লাগাতার ঝড়ঝাপটার আশঙ্কা? কী এই আশ্বিনের ঝড়? কালবৈশাখীর সঙ্গে কী ফারাক?
West Bengal News LIVE: মিত্র ইনস্টিটিউশনের মর্নিং সেকশনের পড়ুয়াকে সাপের কামড়
মিত্র ইনস্টিটিউশনের মর্নিং সেকশনের পড়ুয়াকে সাপের কামড়
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Brydon Carse : নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
Embed widget