TMC News: 'দল এই ধরণের মন্তব্য অনুমোদন করে না',কোন প্রসঙ্গে নারায়ণ গোস্বামীকে কড়া বার্তা জয়প্রকাশের?
ABP Ananda Live: মমতা বন্দ্যোপাধ্যায়ের তিরস্কারের পর এবার শাস্তির মুখে পড়তে চলেছে অশোকনগরের TMC বিধায়ক নারায়ণ গোস্বামী। গান গেয়ে বিতর্কিত মন্তব্যে জড়ান TMC বিধায়ক। 'দল এই ধরণের মন্তব্য অনুমোদন করে না', কড়া বার্তা জায়প্রকাশের
Kolkata News Update: বাঘাযতীনের পর ট্যাংরা, ফের হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল
বাঘাযতীনের বিভীষিকা ফিরল ট্যাংরায়। খাস কলকাতায় ফের হেলে পড়ল বহুতল। আর সেই হেলে পড়া বহুতলকে ঘিরেই এখন আতঙ্কের প্রহর গুনছে ট্যাংরার ক্রিস্টোফার রোড। ছ'তলা আবাসন। তার নির্মাণকাজও এখনও পুরো শেষ হয়নি। সেই ছ'তলা নির্মীয়মাণ আবাসনই বিপজ্জনকভাবে হেলে পড়েছে পাশের একটা পাঁচতলা আবাসনের গায়ে। যে কোনও সময় বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। একেবারে নতুন তৈরি এই আবাসন হেলে পড়ল কেন? এলাকাবাসীদের একাংশের মুখে উঠে আসছে সেই বেআইনি নির্মাণের অভিযোগ। যদিও, ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহার দাবি, তিনি এবিষয়ে আগে থাকতে কিছুই জানতেন না। ঘটনাস্থলে হেলে পড়া বহুতলের ছবি তুলতে দেখা যায় পুলিশকে। আর এখানেই বিরোধীদের বক্তব্য, আগে থাকতে নজরদারি থাকলে এমন বিপর্যয় ঘটত না।





















