এক্সপ্লোর

Vaccine Crisis: অব্যাহত ভোগান্তি, বাঁকুড়া থেকে পশ্চিম বর্ধমানে জায়গায় জায়গায় ভ্যাকসিন বিভ্রাট | Bangla News

ভ্যাকসিন নিয়ে জেলায় জেলায় অব্যাহত ভোগান্তি। বাঁকুড়ার মেজিয়ায় টোকেনে কোভ্যাক্সিন লেখা থাকলেও সার্টিফিকেটে কোভিশিল্ড থাকায় ছড়াল বিভ্রান্তি। কাঁকসায় ভ্যাকসিন দেওয়া নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগে স্বাস্থ্যকর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বালুরঘাটেও ভ্যাকসিন না মেলার অভিযোগে অবরোধ করা হয় জাতীয় সড়ক। 

সকাল থেকে ভ্যাকসিনের জন্য দীর্ঘ প্রতীক্ষা। অভিযোগ, টোকেন বিভ্রান্তির জেরে ভ্যাকসিন না নিয়েই ফিরতে হল বহু মানুষকে।
 ঘটনাস্থল বাঁকুড়ার মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। শনিবার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন অনেকে। 
কিন্তু অভিযোগ, প্রথম ডোজ নেওয়ার সময় কুপনে কোভ্যাক্সিন লেখা থাকলেও কোউইন থেকে পাওয়া সার্টিফিকেটে লেখা রয়েছে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়েছে। ফলে দ্বিতীয় ডোজ কী নেবেন তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

বাঁকুড়ার মেজিয়ার বাসিন্দা মলয় ধাড়া বলেন, "আমি প্রথম ডোজ যেটা নিয়েছি, সেটার কুপনে লেখা ছিল কোভ্যাকসিন, কিন্তু সার্টিফিকেট যেটা পাই সেটায় লেখা কোভিশিল্ড। দ্বিতীয় ডোজ নিতে এসে বুঝতে পারছি না কোন ভ্যাকসিন নেব। তাই বাধ্য হয়ে ফিরতে হচ্ছে।"যদিও মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বিভ্রান্তির অভিযোগ উড়িয়ে দিয়েছে।

বাঁকুড়ার মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রণজিৎ মাহান্তি বলেন, "যাঁর যে ভ্যাকসিনপ্রাপ্য তাঁকে সেটাই দেওয়া হচ্ছে। এমন কোনও সমস্যা হওয়ার কথা নয়।" এই ধরনের কোনও অভিযোগ তাঁর কাছে আসেনি বলে জানিয়েছেন মেজিয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিকও।

অন্যদিকে, ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও। অভিযোগ, স্থানীয়রা ভ্যাকসিনের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করলেও স্বাস্থ্যকর্মীরা নিজেদের পরিচিতদের ভ্যাকসিন দিচ্ছেন। প্রতিবাদে স্বাস্থ্যকর্মীদের ঘিরে ধরে স্থানীয়রা বিক্ষোভ দেখালে উত্তেজনা ছড়ায়। এই নিয়ে পশ্চিম বর্ধমানের কাঁকসার বাসিন্দা চঞ্চলা সর্দার বলেন, "রোজ ভ্যাকসিনের জন্য ঘুরে যাচ্ছি ভ্যাকসিন পাচ্ছি না।"  এই নিয়ে কাঁকসার অপর এক বাসিন্দা  সাধন দত্ত বলেন, "আমরা ঘুরে যাচ্ছি, আর স্বাস্থ্যকর্মীরা নিজেদের লোকদের ভ্যাকসিন দিচ্ছে।" ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ। এই নিয়ে পশ্চিম বর্ধমানের শিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার তরণ লাহা বলেন, "একটু আধটু তো ঝামেলা হয়েছিল, এখন মিটে গেছে। স্থানীয়দের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।"একইভাবে বালুরঘাটে ভ্যাকসিন না পেয়ে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন।

 

Subscribe to our YouTube channel here: https://www.youtube.com/user/abpanandatv

About Channel: ABP Ananda is a regional news hub that provides you with comprehensive up-to-date news coverage from West Bengal and all over India and World. Get the latest top stories, current affairs, sports, business, entertainment, politics, spirituality, and many more here only on ABP Ananda.

ABP Ananda maintains the repute of being a people's channel. Its cutting-edge formats, state-of-the-art newsrooms command the attention of million of Bengalis weekly.

Download ABP App for Apple: https://itunes.apple.com/in/app/abp-l...

 

Download ABP App for Android: https://play.google.com/store/apps/details?id=com.winit.starnews.hin&hl=en

 

Social Media Handles:

Facebook: https://www.facebook.com/abpananda

 

Twitter: https://twitter.com/abpanandatv

 

Google+: https://plus.google.com/+abpananda

 

 

ভিডিও জেলার

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

সেরা শিরোনাম

Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget