এক্সপ্লোর
Panchayat Election: ভোটের মুখে ফের অস্ত্র উদ্ধার মালদায়, উদ্ধার পাইপগান, সেভেন এমএম। ABP Ananda Live
পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মুখে আবার অস্ত্র উদ্ধার মালদায় (Malda)। রতুয়ার (Ratua) নুরপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে মালদারই ভুতনির বাসিন্দা রূপকুমার মাহাতো নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে একটি পাইপগান, একটি সেভেন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দু'রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। কী উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র ও গুলি আনা হয়েছিল, কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার তদন্ত চালাচ্ছেন রতুয়া থানার আধিকারিকরা।
জেলার
গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















