Kamduni Incident : কামদুনিকাণ্ডের ১৩ বছর পার, বিধানসভা নির্বাচনের আগেও সুবিচারের অপেক্ষায় মা-বাবা
ABP Ananda LIVE I গণধর্ষণের পর নৃশংস খুন। ২০১৩ সালে কামদুনিতে উদ্ধার হয়েছিল কলেজ ছাত্রীর দেহ। ১৩ বছর কেটে গেছে। মূল অভিযুক্ত ৬ জনের মধ্যে ৪ জনই বেকসুর খালাস হয়ে গেছে। সুপ্রিম কোর্টে এখনও মামলা চলছে। আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এরকম কত ভোট আসে যায়। সুবিচারের অপেক্ষা ফুরায় না কামদুনির।
বিচার তো পাইনি, 2016 সালে একটা নির্বাচন ভোট হয়েছিল তাতেও বিচার পাইনি, 2021 সালে ভোট হয়েছিল তাতেও আমরা বিচার পাইনি। আবার 26 এ ভোট আসছে আমরা বিচার পাব কি না পাব তাও ঠিক নেই। 2013 থেকে 2026 এক যুগেরও বেশি সময় কেটে গেছে। একের পর এক ভোট এসেছে। মিলেছে নানা আশ্বাসের প্রতিশ্রুতি, কিন্তু বিচার মেয়ে হারানো পরিবারটার দাবি তা আজও অধরা। কলেজপড়ুয়া মেয়ের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া মৃতদেহের স্মৃতি আজও দিন রাত কুড়ে কুড়ে খায় এই মা-বাবাকে।





















