এক্সপ্লোর

Mamata Banerjee:'আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না,জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ABP Ananda LIVE:  'মেট্রো (Mtero) সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের (Sky Walk) জায়গা পরিবর্তন করা হবে না' মেট্রোর চিঠির উত্তরে জানিয়ে দিল রাজ্য (West Bengal) । একইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)  জানিয়ে দিলেন 'দক্ষিণেশ্বরে  (Dakshineswar) স্কাইওয়াক ভাঙতে দেব না।' ২০১৮ সালে দক্ষিণেশ্বরে উদ্বোধন হয়েছিল স্কাইওয়াক। দর্শনার্থীদের সুবিধার্থে তো বটেই পাশাপাশি কর্মসংস্থানও গড়ে উঠেছে ওই স্কাইওয়াককে কেন্দ্র করে। মেট্রোর সম্প্রসারণের জন্য় দক্ষিণেশ্বর স্কাইওয়াকের জায়গা পরিবর্তন করতে বলেছিল মেট্রো রেল। গত বছরের ২০ই নভেম্বর, এই মর্মে চিঠি দেওয়া হয় PWD ডিপার্টমেন্টে। সেখানে, দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ও আলিপুর বডিগার্ড লাইনসের জায়গা পরিবর্তনের জন্য় রাজ্য়কে প্রস্তাব দেয় মেট্রো রেল। মঙ্গলবার নবান্ন থেকে মুখ্য়মন্ত্রী স্পষ্টত জানিয়ে দিলেন, মেট্রো সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ও আলিপুর বডিগার্ড লাইনসের জায়গা পরিবর্তন করা হবে না। পরিবর্তে, রেলকে তার নিজের জমিতে সম্প্রসারণের প্রস্তাব দিলেন মুখ্য়মন্ত্রী। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না। আলিপুর বডিগার্ড লাইন্স হেরিটেজ এলাকা, ভাঙতে দেব না। মেট্রোর কাজের জন্য আলিপুর বডিগার্ড লাইন্স ভাঙতে বলা হচ্ছে। দক্ষিণেশ্বর স্কাইওয়াকে হাত দিলে বিবেকানন্দ, রাসমণিকে মনে করতে হবে।'এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মেট্রোর প্রতিটা প্রকল্প আমার করা। আমি না থাকলে দিল্লি মেট্রো হত না। রেলে অ্যান্টি কলিশন ডিভাইস আমার করা। জোকা-তারাতলা মেট্রো আমার করা। ম্যাপ নিয়ে বসলে হবে না, এলাকা পরিদর্শনের পর সিদ্ধান্ত নিতে হবে। রুট বদলাতে হলে অনেক জায়গা আছে, আমাকে বলুন, আমি দেব। কয়েকদিন পরে কালীঘাট ভাঙো, শুনব না। সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু হেরিটেজ ধ্বংস করতে দেব না।'এবিষয়ে মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “মুখ্য়মন্ত্রীর বক্তব্য় নিয়ে আমাদের কিছু বলার নেই। এটা ঠিক, রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে একটা প্রস্তাব যায়, দক্ষিণেশ্বরে ট্রেনটা ঘোরাতে সময় লাগছে। তাই প্রস্তাব গেছিল। তাতে যে স্কাই ওয়াকের ক্ষতি হত তা নয়, একটু মডিফিকেশন প্রয়োজন ছিল শুধু। রাজ্য় কিছু রিপ্লাই করেনি। আমরা আশাবাদী। আলোচনার মাধ্য়মে বিষয়টা মিটে যাবে।’’

ভিডিও জেলার

BJP News:
"পশ্চিমবঙ্গকে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি রাজ্য গড়ে তোলার দায়িত্ব BJP-র" : শমীক ভট্টাচার্য

নিউজ রিল জেলার

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

সেরা শিরোনাম

Suvendu Adhikari On Rath Yatra : রথযাত্রার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার ৫ লক্ষ টাকার অনুদান পাবেন এঁরা
রথযাত্রার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার ৫ লক্ষ টাকার অনুদান পাবেন এঁরা
West Bengal News Live : আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Suvendu Adhikari: শ্রাবণ মেলা উপলক্ষে তারকেশ্বরের জন্য বড় ঘোষণা, কী কী করা হবে, মুখ্যমন্ত্রী জানালেন...
শ্রাবণ মেলা উপলক্ষে তারকেশ্বরের জন্য বড় ঘোষণা, কী কী করা হবে, মুখ্যমন্ত্রী জানালেন...
Suruchi Sangha : সুরুচি সঙ্ঘের পুজো কমিটি থেকে বাদ অরূপ-স্বরূপ! নতুন সদস্য এই বিজেপি বিধায়ক
সুরুচি সঙ্ঘের পুজো কমিটি থেকে বাদ অরূপ-স্বরূপ! নতুন সদস্য এই বিজেপি বিধায়ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...
Best FD Bank : ৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Embed widget