Mamata Banerjee Rally: কাজ করেছি আমি, নাম কিনেছে গদ্দাররা: কাঁথি উত্তরে মমতা
পূর্ব মেদিনীপুরের কাঁথি উত্তর কেন্দ্রে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বলেন, ‘বিজেপি (BJP) জিতলে বহিরাগত গুণ্ডাদের হাতে বাংলা বিক্রি হয়ে যাবে। গত ১০ বছরে কাঁথি উত্তর ও দক্ষিণে অনেক উন্নয়ন হয়েছে। সব আপনাদের জন্য করা। হাসপাতল, ব্ল্যাড ব্যাঙ্ক, শিশু ও মহিলাদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থার করা হয়েছে; সড়ক-যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হয়েছে। কাজ করেছি আমি ও আমার সরকার, নাম কিনেছে গদ্দাররা। ৬০ বছরে বাংলায় ১৮ হাজার কিমি রাস্তা তৈরি হয়েছিল, আর আমাদের সরকার গত ১০ বছরে ৯৫ হাজার কিমি রাস্তা তৈরি করেছে। আগামী দিনে আরও ৪৬ হাজার কিমি রাস্তা তৈরি করব। কপালেশ্বর প্রকল্প করে দেওয়া হয়েছে’।






















