এক্সপ্লোর
কালিয়াগঞ্জে বর্ষবরণের রাতে হোটেলকর্মী মহিলাকে দু’বার গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বর্ষবরণের রাতে এক মহিলাকে দু’-দু’বার গণধর্ষণের অভিযোগ। গ্রেফতার ২। স্থানীয় সূত্রে খবর, মহিলার স্বামী কর্মসূত্রে ভিন্ রাজ্যে থাকেন। মায়ের সঙ্গে থাকতেন ওই মহিলা। কাজ করতেন স্থানীয় একটি হোটেলে। অভিযোগ, মঙ্গলবার রাতে হোটেল থেকে ফেরার পথে, তাঁকে জোর করে নির্জন জায়গায় টেনে নিয়ে মদ্যপান করায় দুই দুষ্কৃতী। এরপর মহিলাকে গণধর্ষণ করে তারা পালিয়ে যায়। অভিযোগ, এরপর ওই এলাকা দিয়ে যাওয়ার সময়, গাড়ি থেকে নেমে দুই যুবক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ফের গণধর্ষণ করে। নির্যাতিতা বর্তমানে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন। গতকাল কালিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রথম ও দ্বিতীয় ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুই অভিযুক্ত পলাতক।
বাংলা
ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















