এক্সপ্লোর
দমদম পার্কে গুলি-বোমায় জখম যুব তৃণমূল নেতা সহ ৩, সকালে উদ্ধার তাজা বোমা
ভর সন্ধেয় দমদম পার্কে দুষ্কৃতী দৌরাত্ম্য। গুলি-বোমায় জখম যুব তৃণমূল নেতা সহ ৩। সকালে তৃণমূল কার্যালয়ের পাশে বন্ধ দোকানের সামনে থেকে উদ্ধার তাজা বোমা। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ কয়েকজনের সঙ্গে চায়ের দোকানে বসেছিলেন যুব তৃণমূল নেতা বিশ্বজিৎ প্রসাদ। অভিযোগ, সেইসময় দুটি মোটর বাইকে চড়ে ৬ জন দুষ্কৃতী এসে প্রথমে বোমা ছোড়ে ও পরে গুলি ছুড়তে শুরু করে। পালানোর সময় পায়ে গুলি ও বোমার স্প্লিন্টার লাগে যুব তৃণমূল নেতার। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুযোগ বুঝে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে লেকটাউন থানার পুলিশ। সকালে তৃণমূল কার্যালয়ের পাশে বন্ধ দোকানের সামনে থেকে প্লাস্টিকে মোড়া একটি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনাস্থলে গিয়ে বিজেপির বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ তোলেন দক্ষিণ দমদম পুরসভার পুর প্রধান পাচু রায়
বাংলা
Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















