এক্সপ্লোর
জ্বর নেই দিলীপ ঘোষের, আপাতত স্থিতিশীল বিজেপি রাজ্য সভাপতি
স্থিতিশীল দিলীপ ঘোষ। সল্টলেক আমরি হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে বিজেপি রাজ্য সভাপতির জ্বর নেই। তাঁর ফুসফুসের অবস্থা বুঝতে সিটি স্ক্যান করেন চিকিৎসকরা। শুক্রবার বিজেপির রাজ্য সভাপতির করোনা রিপোর্ট পজিটিভ আসে। শুক্রবার ১০২ জ্বর নিয়ে সল্টলেক আমরি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শনিবার তাঁর শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও দেখুন





















