Durga Puja 2020: পুজো-রায়ের পুনর্বিবেচনা চেয়ে হাইকোর্টে ফোরাম ফর দুর্গোৎসব, দুপুরে শুনানির সম্ভাবনা
পুজো অনুমতি মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে আজ হাইকোর্টের দ্বারস্থ ফোরাম ফর দুর্গোৎসব। সাড়ে ১১ টা নাগাদ আদালতে আসবেন ফোরাম ফর দুর্গোৎসবের প্রতিনিধিরা। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন। ২ টো নাগাদ এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। করোনা সংক্রমণ-বৃদ্ধির আশঙ্কায় গতকাল ঐতিহাসিক রায় দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, দর্শকশূন্য থাকবে রাজ্যের সব পুজো মণ্ডপ।প্রতিটি পুজো মণ্ডপ নো এন্ট্রি জোন হিসেবে গণ্য হবে। পুজোর এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে নো-এন্ট্রি বোর্ড লাগাতে হবে। এই নির্দেশের প্রেক্ষিতে রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে আজ ফের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে আবেদন জানিয়েছে ফোরাম ফর দুর্গোৎসব।'



















