এক্সপ্লোর

Sonam Wangchuk News: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই আন্দোলন, শেষে কেন শর্ত বদল? অবশেষে উত্তর দিলেন সোনম ওয়াংচুক

Sonam Wangchuk Update: কখনও সোনম ওয়াংচুকের বার্তায় কেন থাকত না, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি? 

কলকাতা: তাঁর অনশন মঞ্চের পিছনে, বড় বড় হরফে লেখা ছিল, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে, অনশন ভাঙার শর্ত দেওয়ার সময়, সরকারের সঙ্গে কথা বলার সময় কেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি রাখলেনই না, সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)? বারে বারেই এই প্রশ্ন তুলেছেন অনেকেই। ১৮ জুলাই, সাদা পোশাকে পুলিশ সোনম ওয়াংচুককে তুলে নিয়ে যায় যন্তর মন্তরের অনশন মঞ্চ থেকে। তাঁকে রাখা হয় দিল্লির সফদরজং হাসপাতালে। সেখান থেকেই, হাতে লেখা বার্তা পাঠাতেন সোমন ওয়াংচুক। কিন্তু কখনও সেই বার্তায় কেন থাকত না, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি? 

কেন শেষে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে সরলেন সোনম?

আজ সোনম ওয়াংচুক একটি দীর্ঘ ভিডিও করে জানান, তিনি সরকারকে বেশ কয়েকটি শর্ত দিয়েছিলেন। সেই শর্তগুলি পূর্ণ হলে, তবেই অনশন ভাঙতে প্রস্তুত ছিলেন তিনি। সেই শর্তগুলির মধ্যে একটি অন্যতম শর্ত ছিল, ২০ জুলাই, দিল্লির সংসদভবনের সামনে ও যন্তর মন্তরে যে সমস্ত ছাত্রছাত্রী ও ককরোচ জনতা পার্টির সদস্যরা শান্তিপূর্ণ আন্দোলনের সামিল হয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। সোনম ওয়াংচুকের অন্যান্য শর্তগুলি, যেমন সংসদে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা থেকে শুরু করে, আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ানো, এই সমস্ত শর্ত সরকারের তরফে মেনে নেওয়া হলেও, ছাত্রছাত্রী ও ককরোচ জনতা পার্টির সদস্যদের ওপর আইনি ব্যবস্থা না নেওয়ার শর্ততেই সবচেয়ে বেশি আপত্তি ছিল সরকারের তরফে।

সোনম জানিয়েছেন, তিনি মৌখিক আশ্বাসে সন্তুষ্ট হতেন না। কারণ তিনি কখনও চাননি  এই পরিস্থিতি তৈরি হোক যে, তিনি অনশন ভেঙে মুক্ত হয়ে যান কিন্তু ছাত্রছাত্রীরা জেল-হাজতে থাকুক, বারে বারে হাজিরা দিতে হোক তাঁদের। ছাত্রছাত্রীদের রক্ষা করা তাঁর কাছে আশু কর্তব্য বলে মনে হয়েছিল। সোনম আরও জানিয়েছেন, তাঁর বিশ্বাস ছিল, তিনি অনশন ভাঙলেই এই আন্দোলন শেষ হয়ে যাবে না। ককরোচ জনতা পার্টির সদস্যরা আন্দোলন চালিয়ে যাবেন, ছাত্রছাত্রীরাও সামিল হবেন। সোনমের আস্থা, ধর্মেন্দ্র প্রধান যে এখনও পদত্যাগ করেননি, এই বিষয়টাকে গোটা দেশ মোটেই ভাল চোখে দেখছে না। ছাত্র আন্দোলনের চাপে পড়ে, আজ নাহলে কাল, তাঁকে পদত্যাগ করতেই হবে। সেই ক্ষমতা ছাত্র আন্দোলনের রয়েছে। কিন্তু সোনম ওয়াংচুকের মনে হয়েছিল, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের চেয়ে, তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আন্দোলনে জড়িত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করা। সেই কারণে তিনি ছাত্রছাত্রীদের স্বার্থে এই শর্তকেই এগিয়ে রেখেছিলেন।

 

আরও পড়ুন: Sonam Wangchuk: ২৬ দিন অনশন করার পরে অন্য কারও থেকে চরিত্রের সার্টিফিকেট নিতে হবে এবার? বিস্ফোরক সোনম ওয়াংচুক

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget