এক্সপ্লোর
কেন্দ্রীয় সংস্থা নাইসেডের পর নোভেল করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষার ছাড়পত্র পেল এসএসকেএম
কেন্দ্রীয় সংস্থা নাইসেডের পর এবার নোভেল করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষার ছাড়পত্র পেল এসএসকেএম। রাজ্যের প্রথম কোনও হাসপাতালে শুরু হচ্ছে নমুনা পরীক্ষার কাজ। কয়েকদিন আগে এসএসকেএমের মাইক্রো বায়োলজি বিভাগের পরিকাঠামো খতিয়ে দেখে স্বাস্থ্যমন্ত্রক। এরপরই নমুনা পরীক্ষার জন্য ছাড়পত্র পায় হাসপাতাল। অন্যদিকে গতকাল বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট দিয়েছে নাইসেড। রিপোর্টে করোনা সংক্রমণ নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
আরও দেখুন

















