এক্সপ্লোর
'দুয়ারে সরকার'-এর পাল্টা 'আর নয় অন্যায়' কর্মসূচী শুরু করল বিজেপি, কোচবিহারে বাড়ছে রাজনৈতিক পারদ
একুশের বিধানসভা ভোটের আগে মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে 'দুয়ারে সরকার' কর্মসূচী নিয়েছে রাজ্য সরকার। তার পাল্টা শনিবার কোচবিহারে 'আর নয় অন্যায়' কর্মসূচী শুরু করল বিজেপি।
বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করেন বিজেপি কর্মীরা। উপস্থিত ছিলেন কোচবিহার বিজেপি সভানেত্রী মালতী রাভা রায়।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে কোচবিহার আসনটি ছিনিয়ে নেয় বিজেপি। বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী কোচবিহারে নয়টি বিধানসভা আসনের মধ্যে সাতটিতে এগিয়ে ছিল বিজেপি। সম্প্রতি দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপিতে যোগ দেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী।
সবমিলিয়ে বিধানসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই কোচবিহারে বাড়ছে রাজনৈতিক পারদ।

জেলার
গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion