এক্সপ্লোর
গোসাবায় তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার আশ্রিত যুবকের ঝুলন্ত দেহ
দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের বাড়ি থেকে আশ্রিত এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। আজ সকালে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম লাবণ্য হালদার। পুলিশ সূত্রে খবর, ২০১১ সালে গোসাবার পাঠানখালিতে ওই যুবকের বাবা-মা খুন হন। তারপর বিধায়কই লাবণ্যকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। ওই যুবক আইটিআই-এ পড়ছিলেন। থাকতেন সোনারপুরে। দিন পনেরো আগে তিনি গোসাবায় বিধায়কের বাড়িতে ফিরে আসেন। তারপর আজ সকালে তাঁর ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বিধায়কের দাবি, োই যুবক কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে বাসন্তী থানার পুলিশ সূত্রে দাবি।
জেলার
করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















