Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
কলকাতা : গত রাত থেকে টানা বৃষ্টি। গোটা রাজ্য়জুড়ে ভারী হয়েছে আকাশ। জমেছে কালো মেঘ। একদিকে যখন উত্তর ও উত্তর পশ্চিম ভারতে তুমুল বিপর্যয়। সেই আবহে পশ্চিমবঙ্গে প্রকোপ বাড়ছে বর্ষার। আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস। পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্কতা। আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃষ্টিপাতের সঙ্গে বইতে পারে হবে ঝোড়ো হাওয়া, সতর্ক করল আবহাওয়া দফতর। একই অবস্থা উত্তরবঙ্গেও। সেখানে পাহাড়ে নেমেছে ধস। কালিম্পঙে বন্ধ হয়েছে যান চলাচল।
আরও পড়ুন : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
আরও পড়ুন : মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ

















