Tiger Attack: উত্তরপ্রদেশের পিলিভিটে আচমকা বাঘের হানায় মৃত্যু দুই বাইক আরোহীর, এলাকায় আতঙ্ক
রাতে বাড়ি ফেরার পথে টাইগার রিজার্ভ এলাকায় বাঘের হানায় প্রাণ গেল দুই বাইক আরোহীর। কোনওক্রমে গাছে উঠে পড়ায় অল্পের জন্য রক্ষা পান তৃতীয় জন। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পিলিভিটের ঘটনা। শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন তিনজন। দেউরিয়া রেঞ্জের কাছে ঘন জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই ঝাঁপিয়ে পড়ে বাঘ। ঘটনাস্থলে দুই বাইক আরোহীর মৃত্যু হয়। ওই এলাকায় বাঘের হানায় এর আগেও কয়েকজনের মৃত্যু হয়েছে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
পাশাপাশি ইরাকে (Iraq) নাসিরিয়ায় হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন। ৫৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ইমাম হুসেন হাসপাতালের অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণের জেরে কোভিড ওয়ার্ডে আগুন লেগে যায়। আটকে পড়েন করোনা রোগীরা। অগ্নিদগ্ধ এবং শ্বাসরুদ্ধ হয়ে ৫৪ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।





















