এক্সপ্লোর
টানা আন্দোলনে কিছুটা পিছু হটল কর্তৃপক্ষ, হস্টেলের পড়ুয়াদের শীতকালীন সেমেস্টারে পরিষেবার জন্য কোনও খরচ করতে হবে না, নির্দেশিকা জেএনইউয়ের
জেএনইউতে হস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে টানা আন্দোলনে কিছুটা পিছু হটল কর্তৃপক্ষ। হস্টেলের পড়ুয়াদের শীতকালীন সেমেস্টারে পরিষেবার জন্য কোনও খরচ করতে হবে না। নির্দেশিকা দিয়ে জানাল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশিকায় বলা হয়েছে, বিষয়টি নিয়ে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে আলোচনা হয়েছে। তার ভিত্তিতে ঠিক হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইউজিসি যাবতীয় ব্যয়ভার নেবে। এই নিয়ে ইউজিসিকে চিঠিও দিয়েছে জেএনইউ কর্তৃপক্ষ। গত দু মাস ধরে হস্টেলে ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন চালাচ্ছেন জেএইউর পড়ুয়ারা। গত মাসে এই নিয়ে তিন সদস্যের কমিটি গড়ে। তারপরই পরিষেবার খরচ মকুবের সিদ্ধান্ত নিল জেএনইউ কর্তৃপক্ষ
জেলার
করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















