Kashmir News: 'আর এক বিন্দু জলও যাবে না পাকিস্তানের দিকে', সুর চড়াচ্ছে ভারত
ABP Ananda Live: 'আর এক বিন্দু জলও যাবে না পাকিস্তানের দিকে'। পহেলগাঁওকাণ্ডের প্রতিবাদে সুর চড়াচ্ছে ভারত। অমিত শাহের সঙ্গে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রীর বৈঠক। পাকিস্তানকে এক বিন্দুও জল নয়, হুঙ্কার কেন্দ্রীয় মন্ত্রীর। কীভাবে জল চুক্তি বাতিল, রোডম্যাপ তৈরির পথে দিল্লি। পাকিস্তানকে জব্দ করতে ৩ দফায় চাপ তৈরি করতে চায় ভারত।
পহেলগাঁও হামলা নিয়ে তোলপাড়ের মধ্যে রাজস্থানের এক পর্যটকের মুখে শোনা গেল চাঞ্চল্যকর দাবি
পহেলগাঁও হামলা নিয়ে তোলপাড়ের মধ্যে রাজস্থানের এক পর্যটকের মুখে শোনা গেল চাঞ্চল্যকর দাবি। কাশ্মীর ফেরত ওই মহিলার দাবি, বেড়াতে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয়েছে পহেলগাঁও হামলাকারীদের মধ্যে অন্যতম এক জঙ্গির। সন্দেহ হওয়ায় স্বামীকে মোবাইল ক্যামেরায় সন্দেহভাজনের ছবিও তুলে নিতে বলেন ওই পর্যটক।






















