Kashmir News: 'পাকিস্তানের বিরুদ্ধে বদলা চাই', বললেন উরি হামলায় নিহত জওয়ানের বাবা
ABP Ananda LIVE: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা চাইছেন উরি হামলায় নিহত জওয়ানের বাবা । 'বারবার পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালিয়ে কেন পার পেয়ে যাবে ?', প্রশ্ন নিহত গঙ্গাধর দোলুইয়ের বাবার । ২০১৪ সালে জগৎবল্লভপুরের নিমবালিয়া গ্রামের যুবক গঙ্গাধর দোলুই যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে । ২০১৬ সালে কাশ্মীরের উরিতে পোস্টিং হয় গঙ্গাধর দোলুইয়ের ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর উরিতে ৪ জঙ্গির জঙ্গিদের অতর্কিত আক্রমণে ১৯ জন ভারতীয় জওয়ান প্রাণ হারান । নিহত জওয়ানদের মধ্যে ছিলেন গঙ্গাধর দোলুই । পাকিস্তানের বিরুদ্ধে বদলা চাই, বারবার জঙ্গি হানায় কেন আমাদের লোকেদের প্রাণ যাবে ?' 'আমার ছেলের প্রাণ ওরা কেড়ে নিয়েছিল' । পহেলগাঁওকাণ্ডের পর তীব্র ক্ষোভ গঙ্গাধর দলুইয়ের বাবার ।
নির্লজ্জ পাকিস্তানের মুখে পরমাণু-হুমকি, 'ভারতের ক্ষমতা নিয়ে কোনও ধারণা নেই', স্পষ্ট বললেন প্রাক্তন সেনাকর্তা
পহেলগাঁও হামলার পর কাশ্মীরে সন্ত্রাসদমন অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। চলছে তল্লাশি। বিভিন্ন জায়গায় সেনা-জঙ্গি এনকাউন্টারও চলছে।পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার ঘটনায় কড়া ব্যবস্থা না নিয়ে হুমকি নির্লজ্জ পাকিস্তানের রেলমন্ত্রীর। গলা কাটার হুমকির পর এবার নির্লজ্জ পাকিস্তানের মুখে পরমাণু-হুমকি। 'জল বন্ধ করলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক ভারত। পাকিস্তানের কাছে ১৩০টি পারমাণবিক অস্ত্র আছে, সেগুলি মডেল বানানোর জন্য রাখা হয়নি। ভারত জানেই না পাকিস্তানের কোথায় পরমাণু অস্ত্র লুকোনো আছে।' সিন্ধু চুক্তি স্থগিতের পর হুমকি সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের।





















