Heavy Rain Effect: সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসগামী রাস্তা দিয়ে বইছে জলের স্রোত
সায়েন্স সিটির সামনে থেকে রাস্তা পার্ক সার্কাসের দিকে যাচ্ছে তা সম্পূর্ণ জলমগ্ন। প্রতিটি গাড়ি ডানদিক ঘেঁষে যাচ্ছে। কারণ বাঁ দিকে বেশি জল রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টি। হাওড়া হুগলি, বাঁকুড়াতেও বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস।
কলকাতায় রাতভর বৃষ্টি, জলমগ্ন শহরের বিভিন্ন রাস্তা। সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিটে জমেছে জল। জলবন্দি বেহালা, সাদার্ন অ্যাভিনিউয়ের বেশ কিছু অংশ । পঞ্জাব থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার দরুণ বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কাল থেকে বাড়বে বৃষ্টি।উত্তরবঙ্গের ৫ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।






















