Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ
ABP Ananda LIVE : হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ। চলত বারকোড, প্রিন্টিং, স্মার্ট আইডি কার্ড তৈরি সংক্রান্ত কাজ। প্রিন্টিং শপের আড়ালে কী?জানতে তদন্তে STF। হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ। বারকোড, প্রিন্টিং থেকে স্মার্ট আইডি কার্ড তৈরি সংক্রান্ত বিভিন্ন কাজ করা হত এখানে। এর আড়ালে ঠিক কী চলত? জানতে তদন্তে নেমেছে STF. স্থানীয় দোকানদারেরা জানান, গত ১-২ দিন ধরে এলাকায় হামিমকে দেখা যাচ্ছে না। এমনকী এলাকায় কারোর সঙ্গে মেলামেশাও ছিল না হামিমদের। বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে হামিম মণ্ডলকে। বর্ধমানে যাওয়ার আগে হাওড়ার পিলখানায় থাকত হামিম। বেঙ্গল এসটিএফ হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে ভাট্টি গ্যাংয়ের যোগের কথাও জানা গিয়েছে।
হাওড়ার ৭ নম্বর আলম মিস্ত্রি লেনে একটি দর্জির দোকান রয়েছে। ওই একই ঠিকানায় একটি প্রিন্টিংয়ের দোকান চালাত হামিম। এখন দোকান তালাবন্ধ। নির্বাচনের ফল বেরনোর আগেই বর্ধমান চলে গিয়েছিল সে, এমনটাই খবর পুলিশ সূত্রে। হাওড়ার পিলখানা থেকে সটান বর্ধমানের অভিজাত জায়গা রেনেসাঁ টাউনশিপে থাকতে যা হামিম। পরিবারের সঙ্গে সেখানে থাকত সে। কীভাবে হামিমের হাতে এত টাকা এল, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। স্থানীয়রা হামিমের এ হেন জঙ্গি-যোগের ব্যাপারে কিছুই জানতে পারেননি। বাবা, ছেলে দু'জনেই কারখানায় আসত, কাজ করত, এটুকুই জানিয়েছে স্থানীয়রা। হামিম এবং তার পরিবার খুব বেশি মেলামেশা করত না বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

















