TMC: করোনার জের, এবছরও ২১ জুলাই ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
করোনার (Corona) তৃতীয় ঢেউয়ের (Third Wave) আশঙ্কায় এবারও ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃতীয়বার বিপুল ভোটে জয়ের পর এবারই প্রথম ২১ জুলাই। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার বিজয়োৎসব পালনও স্থগিত রেখেছিল তৃণমূল (TMC)। পরিস্থিতি স্বাভাবিক হলে তবে বিজয়োৎসব পালন হবে, বলেছিলেন তৃণমূল নেত্রী। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণের কথাও জানিয়েছিলেন তিনি। তাই পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় এবারও ভার্চুয়াল মাধ্যমে ২১ জুলাই পালনের সিদ্ধান্ত। গতবারও মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট (Kalighat) থেকে বক্তব্য রেখেছিলেন এবং গোটা রাজ্যের বিভিন্ন পার্টি অফিসে তা শোনার ব্যবস্থা করা হয়েছিল। এবারও সেই পন্থাই অবলম্বন করতে চলেছে তৃণমূল।
দলের এই সিদ্ধান্ত প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, “২১ জুলাইয়ের অনুষ্ঠান ঘোষণা করা হবে তবে অনুষ্ঠানটি ভার্চুয়ালি হবে। কীভাবে হবে বা পরিকল্পনা কী হবে, দলের তরফে তা জানিয়ে দেওয়া হবে।“






















