এক্সপ্লোর
শেষকৃত্য সেরে ফেরার পথে উড়ালপুলে উল্টে গেল গাড়ি, আহত ৩০, গুরুতর জখম ১০
এজেসি বোস রোড উড়ালপুলে দুর্ঘটনা। আহত ২৪ জন। শেষকৃত্য সেরে ফেরার পথে দুর্ঘটনা। আহতরা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি ঘাট কাজ করে বাবুঘাট থেকে ফিরছিল। গাড়িতে ২৫-৩০ জন আরোহী ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, প্রায় ২৪ জন চিকিৎসাধীন। বাবুঘাট থেকে মা উড়ালপুল হয়ে তাঁরা বালিগঞ্জ ফিরছিলেন। আহতদের মধ্যে শিশু-মহিলারা ছিলেন। বেশ কয়েকজনের কান ফেটে গিয়েছে। অন্তত দশ জনের অবস্থা গুরুতর। পায়ে চোট আছে। গুরুতরদের আইসিইউতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
আরও দেখুন



















