আনন্দ সকাল (২): "তৃণমূলে পড়ে থাকবেন দু-একজন", শুভেন্দুর পোস্টার-বিতর্কের মধ্যেই মন্তব্য দিলীপের
বুধবার থেকে রাজ্যে গড়াবে লোকাল ট্রেনের চাকা। তার আগে সমস্ত স্টেশনেই তুঙ্গে প্রস্তুতি। ট্রেনের কামরা স্যানিটাইজ করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। রবিবার রাজ্যবাসীর উদ্দেশে লোকাল ট্রেন চালানো নিয়ে ট্যুইট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ব্যস্ততম শিয়ালদা স্টেশনেও ট্রেন চালানোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। ট্রেনের সময়সূচির খুব একটা বদল হবে না বলে জানানো হয়েছে। তবে অফিস টাইমে ট্রেন বেশি চলবে। এবার শুভেন্দু অধিকারীর নামে পোস্টার দেখা গেল উত্তরপাড়ার স্টেশন সংলগ্ন এলাকায়। পোস্টারের নিচে লেখা, দাদার অনুগামী। "তৃণমূলের শক্তিবৃদ্ধির নেপথ্যে শুভেন্দু অধিকারীর ভূমিকা উল্লেখযোগ্য", জল্পনার মধ্যে পরিবহণমন্ত্রীর প্রশংসা অধীর চৌধুরীর। "তৃণমূলে দু-একজন পড়ে থাকবেন," কটাক্ষ দিলীপ ঘোষের। "শুভেন্দু দলের অবিচ্ছেদ্য অংশ," দাবি কল্যাণের।

















