এক্সপ্লোর
ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করতে হবে, সর্বদল বৈঠকে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের
ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে হল সর্বদলীয় বৈঠক। দুপুর দুটোয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই বৈঠক হয়। ১৮ নভেম্বর প্রকাশ হবে সংশোধিত ভোটার তালিকার খসড়া। ১৫ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা। সংশোধিত ভোটার তালিকা নিয়েই এই বৈঠক। এই নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'নতুন ভোটার তালিকার কাজ চলবে ১৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারবার নির্বাচন কমিশনকে বলেছি ত্রুটি মুক্ত ভোটার তালিকা তৈরি করতে হবে। আর কী বললেন তিনি? শুনুন এবিপি আনন্দের পর্দায়।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















