ফটাফট: ক্ষমতায় এলে বিনামূল্যে করোনা টিকা, বিহার বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ বিজেপির, সঙ্গে অন্য খবর
রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত বিমল গুরুং আচমকাই কলকাতায়। মোদি-অমিত শাহের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলেন সার্টিফিকেট। বিজেপির সঙ্গ ছেড়ে একুশের ভোটে তৃণমূলের হাত ধরে লড়াইয়ের ঘোষণা। প্রকাশ্যে মমতাতেই আস্থা বিমলের। বাংলা ভাগ করতে চাইছেন মুখ্যমন্ত্রী? পাল্টা সায়ন্তন। ভোটের আগে তৃণমূল ঘনিষ্ঠতা, কটাক্ষ সুজনের। আজ ষষ্ঠী, আনুষ্ঠানিকভাবে শুরু দুর্গোৎসব। থিমকে টেক্কা দিয়ে সাবেকিয়ানায় সেরা বাগবাজার সর্বজনীন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৭ লক্ষ পার। ক্ষমতায় এলে বিনামূল্যে দেওয়া হবে করোনা টিকা, বিহার বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল বিজেপি। দুঃস্থ শিশুদের মধ্যে নতুন জামা বিতরণ করলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও আরও অনেকে। পুজোর আবহে মন খারাপের খবর। জের। ষষ্ঠী থেকে অষ্টমী কলকাতা-সহ রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
























