ফটাফট: করোনা ভ্যাকসিনের বণ্টন শুরুর প্রস্তুতি সেরে রাখতে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের, মণীশ খুনে গ্রেফতার দুই শার্পশ্যুটার, সঙ্গে অন্য খবর
নাড্ডা নন, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পরই দুদিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। দুদিনের সফরে প্রথমে বর্ধমান ও পরের দিন কলকাতায় দলীয় বৈঠক করবেন অমিত শাহ। শিল্পের খোঁজে রাজ্যে বাণিজ্য সম্মেলনে উদ্যোগী বিজেপি। ডিসেম্বর কিংবা জানুয়ারিতে করার চেষ্টা, দাবি স্বপন দাশগুপ্তের। রাজনীতিতে অনভিজ্ঞ, তাই হাস্যকর চেষ্টা, কটাক্ষ তৃণমূলের। বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপিতে কি রদবদল হতে পারে? রাজ্য সভাপতির পদ থেকে সরানো হতে পারে দিলীপ ঘোষকে, দাবি রাজ্য বিজেপির একাংশের। তবে এই জল্পনা খারিজ রাজ্য বিজেপির একাধিক নেতার। মল্লারপুরে পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যু। পিটিয়ে খুনের অভিযোগে আজ ১২ ঘণ্টা মল্লারপুর বনধের ডাক বিজেপির। মণীশ খুনে গ্রেফতার দুই শার্পশ্যুটার।
করোনা ভ্যাকসিনের বণ্টন শুরুর প্রস্তুতি সেরে রাখতে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিডনির কর্মক্ষমতার উন্নতি হওয়ায় তাঁর তৃতীয়বার ডায়ালিসিস করার প্রয়োজন হয়নি। অভিনেতার ভেন্টিলেশন নির্ভরশীলতা কিছুটা কমেছে বলে বেলভিউ হাসপাতাল সূত্রে খবর।

















