এক্সপ্লোর
Manish Shukla Murder Update: এফআইআরে নাম থাকাকে আমল দিতে নারাজ ব্যারাকপুরের পুর প্রশাসক উত্তম দাস
মণীশ শুক্ল হত্যাকাণ্ডে এফআইআরে নাম রয়েছে ব্যারাকপুরের পুরপ্রশাসক উত্তম দাসের। কিন্তু এই বিষয়কে আমল দিতে নারাজ তিনি। তাঁর দাবি, "ব্যারাকপুর শিল্পাঞ্চলে যথেষ্ট কোণঠাসা বিজেপি। মিটিং-মিছিলে তৃণমূলের তরফে জমায়েত ভালো। সেই ভয় থেকে অর্জুন সিংহ আমার আর টিটাগড় পুরসভার প্রশাসকের নাম এফআইআরে ঢুকিয়েছে।" বিজেপি সাংসদ অর্জুন সিংহকে আক্রমণ করে উত্তম দাসের অভিযোগ, "ওর কথার কোনও ঠিক নেই। এক সময় একরকম কথা বলছে অর্জুন সিংহ।"
আরও দেখুন





















