এক্সপ্লোর

ফোনে আড়ি পাতার অভিযোগ শোভনের, অসত্য ভাষণ দিচ্ছেন, পাল্টা তৃণমূল

বিধানসভা ভোটের আগে ফোন ট্যাপিংয়ের অভিযোগে সরব হলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। এই ইস্যুতে তিনি নিশানা করেছেন শাসক দলকে। অসত্য ভাষণ দিচ্ছেন। ফোন ট্যাপ করে তো কেন্দ্রই। পাল্টা  বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল।
বাংলায় একুশে কুরুক্ষেত্রের আগে ফের একবার উঠল ফোন ট্যাপিং বা আড়িপাতার অভিযোগ। শুভেন্দু অধিকারীর পর এবার বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। এ নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
দেশের রাজনীতিতে ফোন ট্যাপিংয়ের অভিযোগ নতুন কোনও বিষয় নয়। শাসক হোক বা বিরোধী-বারবার এই অভিযোগ কলুষিত করেছে রাজনীতিকে। বিরোধী নেত্রী থাকাকালীন কিংবা মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ও ফোনে আড়িপাতার অভিযোগে সরব হন।
বৈধভাবে ফোনে আড়ি পাতার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম আছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন আশঙ্কা থাকলে সন্দেহজনক ব্যক্তিদের চিহ্নিত করতে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা আইন মেনেই ফোনে আড়ি পাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি করেছে কেন্দ্রীয় টেলিকম দফতর। কেন্দ্র ও রাজ্যগুলির কোন তদন্তকারী সংস্থার অন্যের ফোনে আড়ি পাতার অধিকার থাকবে সেই নিয়মেই তা নির্দিষ্ট করা আছে। যেমন সিবিআই, র, সিআইডি, কলকাতা পুলিশের মতো কেন্দ্র ও রাজ্যগুলির গোটা দশেক সংস্থা সেই তালিকায় রয়েছে। কারও ফোনে আড়ি পাততে হলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব বা রাজ্যগুলির স্বরাষ্ট্রসচিবের কাছ থেকে ওই সব সংস্থাকে আগে বাধ্যতামূলক ভাবে অনুমতি নিতে হবে। আড়িপাতা প্রক্রিয়ার সবটাই গোপনীয়। তবে জরুরি বা আপৎকালীন প্রয়োজনে স্বরাষ্ট্রসচিবদের অনুমোদন পেতে সময় লাগলে অন্তত আইজি পদমর্যাদার নির্দিষ্ট এক জনকে কখনও বাড়তি দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি খুব অল্প কয়েক দিনের জন্য অনুমোদন দিতে পারেন। তবে বহুক্ষেত্রেই বেআইনিভাবে ফোনে আড়ি পাতারও ঝুড়িঝুড়ি অভিযোগ ওঠে।
ফোনে আড়ি পাতার অভিযোগ ঘিরে বিতর্কের জেরে ১৯৮৮-তে কর্ণাটকে জনতা পার্টির মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ হেগড়ে-কে পদত্যাগ করতে হয়েছিল। দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার আগে ঠিক আগে বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠ। কয়েকজন গ্রেফতারও হন।
২০১০ সালে কর্পোরেট লবিস্ট নীরা রাডিয়ার বিভিন্ন ব্যক্তির সঙ্গে টেলিফোনিক কথপোকথনের টেপ ফাঁস হতেই শিল্প, রাজনীতি থেকে সংবাদমাধ্যম, হইচই পড়ে গিয়েছিল সর্বত্র। 
আরও দেখুন
Sponsored Links by Taboola

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

সেরা শিরোনাম

Abhijeet Dipke on Modi-Shah: ‘কোনও বন্ডে সই করিনি, মোদি-শাহকে ভয় পাই না, একশোবার জেলে ভরে ভরুন’, ঘোষণা অভিজিৎ দীপকের
‘কোনও বন্ডে সই করিনি, মোদি-শাহকে ভয় পাই না, একশোবার জেলে ভরে ভরুন’, ঘোষণা অভিজিৎ দীপকের
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget