এক্সপ্লোর
যুব তৃণমূল কংগ্রেসের নতুন জনসংযোগ কর্মসূচি ‘বাংলার যুবশক্তি’
বছর গড়ালে বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে করোনা আবহেই নতুন জনসংযোগ কর্মসূচি শুরু করতে চলেছে যুব তৃণমূল কংগ্রেস। নাম, বাংলার যুবশক্তি। যুব তৃণমূল সূত্রে খবর, করোনা-আবহে সব মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছচ্ছে কিনা, সবাই তার সুবিধা পাচ্ছে কিনা, তার খোঁজ নেওয়া হবে এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে। মঙ্গলবার যুব তৃণমূলের কংগ্রেসের তরফে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একটি সাংগঠনিক বৈঠক করা হয়। সেখানে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী। যুব তৃণমূলের রাজ্য এবং জেলা স্তরের অন্য নেতারাও ছিলেন বৈঠকে।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















