এক্সপ্লোর
Weather Update: গত দশ বছরে শীতলতম ফেব্রুয়ারি, আজ কলকাতার তাপমাত্রা ১১.৮
এবারের ফেব্রুয়ারি গত ১০ বছরে শীতলতম। যদিও এখনই বিদায় নিচ্ছে না শীত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানা যাচ্ছে। চলতি সপ্তাহের শেষেই দার্জিলিং ও সিকিমে বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আগামী সোমবার থেকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বিভিন্ন জেলায় বজায় থাকবে শৈত্যপ্রবাহের পরিস্থিতি।
আরও দেখুন
















