এক্সপ্লোর

Delta variant: উত্তরবঙ্গে ১৬ জনের দেহে মিলল ডেল্টা ভ্যারিয়েন্ট, ২ জনের শরীরে ইউকে স্ট্রেন

করোনাভাইরাসের ডেল্টা এবং ইউকে স্ট্রেন হানা দিয়েছে শিলিগুড়িতে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রে খবর, কল্যাণীর জেনোমিক্সে পাঠানো নমুনা পরীক্ষায় এই তথ্য উঠে এসেছে। করোনার যে প্রজাতিই আসুক না কেন, তা থেকে বাঁচতে সতর্কতা বিধি মেনে চলাই একমাত্র রাস্তা। বলছেন চিকিৎসকরা। তিনটি দেশের গেটওয়ে দার্জিলিং। বেড়াতে যাওয়ায় প্রিয় ডেসটিনেশন। আর সেই দার্জিলিং জেলারই সদা ব্যস্ত শিলিগুড়ি শহরে করোনা ভাইরাসের ডেল্টা স্ট্রেন হানা দিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। মিলেছে মারণ ভাইরাসের ইউকে স্ট্রেনও! উত্তরবঙ্গ থেকে কল্যাণীর জেনোমিক্স-এ পাঠানো নমুনা পরীক্ষায় উঠে এসেছে এই তথ্য।  করোনার সব প্রজাতির মধ্যে আগামী দিনে ডেল্টা প্রজাতিই ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে। চলতি মাসেই এই মর্মে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে উত্তরবঙ্গের নমুনা পরীক্ষা রিপোর্টে।  মে-জুন মাসে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে কল্যাণীর জেনোমিক্সে ৪৭ জন করোনা রোগীর নমুনা পাঠানো হয়েছিল। প্রশাসন সূত্রে খবর, ৪৭টি নমুনার মধ্যে ১৬টি করোনা ভাইরাসের ডেল্টা স্ট্রেন। দুটো ইউকে প্রজাতি। ওই ১৬টি ডেল্টা স্ট্রেনের মধ্যে ৪টির সন্ধান মিলেছে শিলিগুড়ির বাসিন্দাদের শরীরে। ইউকে স্ট্রেনের হদিশ মিলেছে যে দুজনের শরীরে, তাঁরাও শিলিগুড়ি শহরের বাসিন্দা। যদিও স্বাস্থ্যকর্তাদের আশ্বাস, দুমাস আগের এই মেডিক্যাল রিপোর্ট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আক্রান্তরা সকলেই সুস্থ হয়েছেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, যে ভ্যারিয়েন্টই হোক, চিকিৎসা পদ্ধতি একই। একটাই উপায় সতর্কতা বিধি অবলম্বন করা।

 

Subscribe to our YouTube channel here: https://www.youtube.com/user/abpanandatv 
 
About Channel: ABP Ananda is a regional news hub that provides you with comprehensive up-to-date news coverage from West Bengal and all over India and World. Get the latest top stories, current affairs, sports, business, entertainment, politics, spirituality, and many more here only on ABP Ananda. 
 
ABP Ananda maintains the repute of being a people's channel. Its cutting-edge formats, state-of-the-art newsrooms command the attention of million of Bengalis weekly. 
 
Download ABP App for Apple: https://itunes.apple.com/in/app/abp-live-abp-news-abp-ananda/id811114904?mt=8
Download ABP App for Android: https://play.google.com/store/apps/details?id=com.winit.starnews.hin&hl=en
 
Social Media Handles:
 
Facebook: https://www.facebook.com/abpananda 
Twitter: https://twitter.com/abpanandatv
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

সেরা শিরোনাম

Election 2026 Rules: প্রত্যেক বিধানসভা কেন্দ্রে থাকবে একজন করে পর্যবেক্ষক, ড্রোনে চলবে মনিটরিং, জানালেন CEO
প্রত্যেক বিধানসভা কেন্দ্রে থাকবে একজন করে পর্যবেক্ষক, ড্রোনে চলবে মনিটরিং, জানালেন CEO
West Bengal Assembly Election 2026: ২ দফার ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী
২ দফার ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী
Arabul Islam : তৃণমূল ছাড়লেন আরাবুল ! ভোট ঘোষণার পরের দিনই, বললেন, 'এখন দল আরাবুল ইসলামকে চেনে না'
তৃণমূল ছাড়লেন আরাবুল ! ভোট ঘোষণার পরের দিনই, বললেন, 'এখন দল আরাবুল ইসলামকে চেনে না'
Harish Rana: 'যাওয়ার সময় হল, ক্ষমা কোরো', মাথায় হাত বুলিয়ে, তিলক কেটে হরিশ রানাকে চিরবিদায় জানাল পরিবার
'যাওয়ার সময় হল, ক্ষমা কোরো', মাথায় হাত বুলিয়ে, তিলক কেটে হরিশ রানাকে চিরবিদায় জানাল পরিবার
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget