Howrah: খাস তালুকেই Rajib Banerjee-কে গো ব্যাক স্লোগান!
ফের ডোমজুড়। আবারও নিজের খাস তালুকে বিক্ষোভের মুখে পড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিজেপি (BJP) নেতাকে ঘিরে স্লোগান উঠল 'গো ব্যাক'। বাইক মিছিলের আগে ডিজে বক্সে বাজল 'খেলা হবে' গান। পাল্টা জয় শ্রীরাম ধ্বনি দিলেন বিজেপি কর্মীরা। রবিবার হাওড়ার ডোমজুড়ে একটি বাইক মিছিলে অংশ নেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তার আগেই এদিন সকাল থেকে তৃণমূল পার্টি অফিসে বাজছিল 'খেলা হবে' স্লোগান। বাইক মিছিলের জন্য ধীরে ধীরে বিজেপি কর্মীরা সেখানো জড়ো হতে শুরু করে। কিন্তু তখনও পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর পরই। হঠাৎ সাউন্ড বক্সে চালানো হয় রাজীব বন্দ্যোপাধ্যায় বিরোধী স্লোগান।

















