Morning Headlines: রাজ্যে ৩০ জুন পর্যন্ত বহাল করোনা কড়াকড়ির নতুন বিধি, সেই সঙ্গে আরও খবর
৩০ জুন পর্যন্ত রাজ্যে বহাল থাকছে কার্যত লকডাউন। স্পেশাল ট্রেন ছাড়া বন্ধই থাকছে লোকাল, বাস। সকাল ৭টা থেকে ৪ ঘণ্টা খোলা বাজার। ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা শপিং মল, খুচরো বাজার।
রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনোয় বহাল নিষেধ। বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত রেস্তোরাঁ, বার, হোটেলকে ছাড়। ১ জুলাই পর্যন্ত বন্ধই থাকছে স্পা, জিম। ৫০ জনকে নিয়ে করা যাবে শ্য়ুটিং।
বুধবার থেকে ২৫% কর্মী নিয়ে খুলবে সমস্ত সরকারি অফিস। ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খুলতে পারবে বেসরকারি সংস্থা। কর্মীদের আনতে ব্যবস্থা করতে নিজেদেরই। লাগবে ই-পাস।
তৃণমূলে ফিরেই বিস্ফোরক শুভ্রাংশু। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানোর অভিযোগ।





















