West Bengal Elections 2021: 'মানুষের ইনকাম নেই, তাই মা কিচেন শুরু হয়েছে', কটাক্ষ দিলীপের
আজ যোধপুর পার্কে চা-চক্রে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখান থেকে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee)আক্রমণ করে তিনি বলেন, '"স্কুল কলেজের উন্নতি হয়নি, পরিকাঠামোগত উন্নতি হয়নি, কর্মসংস্থান হয়নি। দিদিমণি করোনার সময়ে ট্রেন পর্যন্ত চালাননি কারণ দিদিমণি জানতেন, তাঁরা বাংলায় এলেই চাকরি চাইবেন"। পাশাপাশি কৃষকদের ইস্যু নিয়ে দিলীপ ঘোষ বলেন, "কোনও কৃষক তৃণমূলের সঙ্গে নেই, তাঁরা মোদির (Narendra Modi) সঙ্গে আছেন। আমরা জেলায় জেলায় কৃষকদের পক্ষে র্যালি করেছি।" "মানুষের ইনকাম নেই, তাই মা কিচেন শুরু হয়েছে। আমরা জানতাম ব্রিগেডে সভা হলে তৃণমূল সরকার ডিম ভাত খাওয়ায়, এখন কেন এই উদ্যোগ? জবাব দিতে হবে", কটাক্ষ দিলীপ ঘোষের।

















