West Bengal Elections 2021: অমিতের 'ভাইপো' কটাক্ষের পাল্টা মমতার 'বাবা-ছেলে' আক্রমণ
ভোটের আগে ভাইপো নিয়ে চড়ছে বাগযুদ্ধের পারদ। বৃহস্পতিবার নামখানার সভা থেকে ফের ভাইপো ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব হন অমিত শাহ (Amit Shah)। অন্যদিকে, পৈলানের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) পাশে বসিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। সম্প্রতি কোচবিহার সফরে এসেও পিসি-ভাইপোর প্রসঙ্গ তুলে আক্রমণ শানিয়েছিলেন অমিত শাহ। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে, তাঁর নির্বাচনী কেন্দ্র থেকে নজিরবিহীনভাবে পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর, প্রথম ভাইপো ইস্যুতে সরব হন শুভেন্দু অধিকারী। তারপর থেকে প্রায় প্রতি সভাতেই তাঁর মুখে শোনা যাচ্ছে এই শব্দবন্ধ।






















